সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে অসামাজিক কার্যকলাপ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে অসামাজিক কার্যকলাপ ও এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার সকালে পৌর শহরের মুজিব কলেজ মোড়ে সখীপুর- গারোবাজার সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে ওই ৬ গ্রামের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। সড়ক অবরোধ করে মানববন্ধন করায় রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের সভাপতিত্বে অসামাজিক কার্যকলাপ ও এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বীরমুক্তিযোদ্ধা এস এম আবদুল্লাহ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা মোখলেছ আলী, অধ্যাপক কাজী হাকিম উদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, কাউন্সিলর ফজলুর রহমান, শহিদুল ইসলাম, ফরিদ আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।

এতে বক্তারা বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা তোরাব আলীর ছত্রছায়ায় ওই এলাকার হাসমত আলীর মেয়ে হাছিনা বেগম দীর্ঘদিন ধরে তার বাসায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করায় তোরাব আলী একজন মুক্তিযোদ্ধা হয়েও এ ধরনের কাজকে প্রশ্রয় দেওয়ায় বিষয়টি দুঃখজনক। তাদের এ অপকর্মে বাধা দিতে গেলে এলাকার যুবকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এসময় বক্তার অনতিবিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme