সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রায় একযুগ পর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সম্মেলন

  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রায় একযুগ পর আগামী ২০ নভেম্বর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সম্মেলন নির্ধারন করা হয়েছে।

সর্বশেষ ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে নাজমুল হুদা নবীনকে সভাপতি ও ইশতিয়াক আহমেদ রাজীবকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

এরপর ২০১৫ সালের ২৪ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইশতিয়াক আহমেদ রাজীবকে সভাপতি ও শামীম আল মামুনকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি জেলা ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রত্যাখ্যান করে।

পরবর্তীতে ২০১৭ সালের ১৯ মে মোস্তাফিজুর রহমান সোহেলকে ‘আহবায়ক’ করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। যা প্রায় সাড়ে ৪ বছর যাবৎ কাজ করে আসছে।

আগামী ২০ নভেম্বরের সম্মেলন নিয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে উৎসবমূখর পরিবেশ, উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, সম্মেলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক ও যোগ্য নেতৃত্ব তুলে আনা হবে। আমরা সম্মেলনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme