সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন

  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মধুপুর শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থা মধুপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সার্জেন্ট (অবঃ) গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী।

বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্হা মধুপুর শাখার সহ- সভাপতি জুলহাস উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য বীরমুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্হার সাধারণ সম্পাদক, শাহজাহান আলী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ প্রমুখ।

এতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাকের আহমেদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme