সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৫৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, র‌্যাব ১২ টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী।

এসময় নির্বাচনে অংশগ্রহনকারী চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাদিকুল ইসলাম, মো. মজিবর রহমানসহ ইউপি সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। প্রার্থী ও এলাকাবাসী মিলে ভোটকে উদযাপন করতে হবে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকলের সহযোগিতা প্রয়োজন হবে। যদি কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টার মধ্য দিয়ে নির্বাচন গ্রহণ যোগ্য করবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme