সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৫১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে।

বৃহষ্পতিবার (২৫ নভেম্বর) সকালে বাসাইল উপজেলা মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফিরোজুর রহমান, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, একাডেমিক সুপারভাইজার আল-আমিন, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

উল্লেখ্য উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৩ জন ফাইজার ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহন করেন। এ দিকে শুধুমাত্র রেজিষ্টেশন কার্ড প্রদর্শন করে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। তারা বলছে এইচএসসি পরীক্ষার আগে এই টিকা তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme