সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রার্থী কে‌ন্দ্রে গি‌য়ে দেখ‌লেন ব‌্যালট নেই, পরে ভোট বর্জন

  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৬২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় ইউপি নির্বাচ‌নে স্বতন্ত্র প্রার্থীর ব‌্যালট উধাও এবং এজেন্টদের কেন্দ্র থে‌কে বের ক‌রে দি‌য়ে নৌক‌ায় জাল ভোট দেওয়ার অভিযোগে চেয়ারম‌্যান প্রার্থী ভোট বর্জন ক‌রে‌ছেন। আর জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে আরেক প্রার্থীও ভোট বর্জন করেছেন।

রোববার (২৮ ন‌ভেম্বর) দুপু‌রে উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মাসুদুর রহমান বালা ও আনারস প্রতী‌কের আইয়ুব আলী ভোট বর্জনের ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান বালা বলেন, ‘সকা‌লে সহদেবপুর ইউনিয়নের আকুয়া ভোট কে‌ন্দ্রে গি‌য়ে আমার মোটরসাইকেল প্রতী‌কের ব‌্যালট দেখ‌তে পাইনি। এছাড়াও কে‌ন্দ্রের প্রত্যেক কক্ষ থে‌কে এজেন্টদের বের ক‌রে দি‌য়ে নৌকা মার্কায় জাল ভোট দেওয়া হ‌চ্ছে। এটি দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তার অব্যহিত কর‌লে তিনি কোনো ব‌্যবস্থা নেননি। এতে বাধ‌্য হ‌য়ে ভোট বর্জন কর‌তে হয়ে‌ছে।’

একই অভিযোগ ক‌রে‌ছেন আনারস প্রতী‌কের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী। তিনি বলেন, ‘নৌকা প্রতীকে জোর করে ভোট নিচ্ছে, বাধা দেওয়ার কর্মীদের উপর হামলা করেছে নৌকার সমর্থকরা। এই জন্য ভোট বর্জন করছি।’

কা‌লিহাতী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোবা‌শ্বের আলম ব‌লেন, ‘সহদেবপুর ইউনিয়নে একজন স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতী‌কের ব‌্যালট কে‌ন্দ্রে পাওয়া যায়‌নি ব‌লে জে‌নে‌ছি। ত‌বে কেন ব‌্যালট পেপার ছিলো না, সেটা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে জেনে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হ‌বে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme