সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে নৌকার চড়তে চান একই পরিবারের তিনজন

  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই পরিবারের তিনজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। উপজেলার মহেড়া ইউপির বর্তমান চেয়ারম্যান মো. বাদশা মিয়া, তাঁর স্ত্রী রাজিয়া বেগম ও বাদশা মিয়ার ছোট ভাই আওলাদ হোসেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন। তিনজনই ইউপি নির্বাচনে আওয়ামী লীগে থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।

ধানমন্ডির আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে তাঁরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। বাদশা মিয়া মহেড়া ইউপির বর্তমান চেয়ারম্যান। একই সঙ্গে তিনি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। গত নির্বাচনে তিনি নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলেন। তাঁর স্ত্রী রাজিয়া বেগম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও উপজেলা নারী জাগরণ সংস্থার সভাপতি।

আর ছোট ভাই আওলাদ হোসেন উপজেলা যুবলীগের সদস্য। অভিযোগ রয়েছে যিনি গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। পঞ্চম ধাপে ৫ জানুয়ারি মির্জাপুর উপজেলার মহেড়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme