সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ভূমিকম্প-অগ্নিনির্বাপণ সংক্রান্ত সন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার ওপর টাঙ্গাইল ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল পৌরসভার আয়োজনে ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় রোববার বেলা সাড়ে ১১টায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

মহড়ায় অগ্নি দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আলাউদ্দিন ও সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme