সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কালিহাতীতে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : “আপনার অধিকার, আপনার দায়িত্ব, দূর্নীতিকে না বলুন” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে র্যালীটি কালিহাতী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, কালিহাতী থানার এসআই মাহাবুল ইসলাম, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনছুর, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদস্য রফিকুল ইসলাম সিদ্দিকী ও শুকুর মাহমুদ তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme