খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবীতে টাঙ্গাইলে প্রতীকী অনশন

  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবীতে প্রতীকী অনশন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা।

আজ রবিবার দুপুরে টাঙ্গাইল বার সমিতির সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট ওমরাও খান দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান স্বপন, সাবেক সভাপতি এডভোকেট এস এম ফাইজুর রহমান, এডভোকেট ফারুক আহমেদ, এডভোকেট আবু বারেক আব্দুল্লাহ ও এডভোকেট শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি এডভোকটে আলী ইমাম তপন, বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও এডভোকেট মাঈদুল ইসলাম শিশির, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুবুর রহমানসহ অনান্য নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme