সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মনিরুজ্জামান (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সে উপজেলার নবরন্তবাড়ী গ্রামের আমীর মজিদের ছেলে। তিনি পেশায় একজন ফিড ব্যাবসায়ী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে ছেরে আসা একটি প্রাইভেটকার উপজেলার হরিপুরে পোছালে চলন্ত প্রাইভেটকারটির এক্সেল ভেঙ্গে যায়। এ সময় প্রাইভেটকারের সামনে থেকে বামপাশের চাকাটি খুলে চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এ সময় মটরসাইকেলটি ধুমরে মুচরে যায়। এতে মটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘাটাইল থানার এস. আই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে চালক পালিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme