সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে পাটের গুদামে আগুন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সীমাকাছরা গ্রামে আলা বেপারীর ছেলে গনি বেপারীর পাট গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

পাটগুদাম মালিক গনি বেপারী জানান, আমার ব্যক্তিগত পাট গুদাম সংলগ্ন ধান ভাঙানোর হলার মেশিনে সুইচ দেয়ার সাথে সাথে সর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। অতি অল্প সময়েই গুদামসহ হলারঘর এবং পাশে থাকা দোকানঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালিহাতী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আলতাফ হোসেন জানান, আমরা সাপ্তাহিক আয়োজনের ধারাবাহিকতায় আজ একটি মহড়ায় ছিলাম। এমন সময় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত এই ঘটনাস্থলে উপস্থিত হই। এর আগে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ছিল। পরে আমরা এসে তাদের সাথে মিলিত হয়ে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদাম মালিকের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme