সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ট্রাকের নিচে পরে বীমা কর্মকর্তা নিহত

  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৫৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে কাঁচামাল বোঝাই ট্রাকের নিচে পরে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২ জানুয়ারি) রাত নয়টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুরে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক কালিহাতি উপজেলার উত্তর বেতডোবা গ্রামের গফুর শিকদারের ছেলে। তিনি পেশায় একজন বীমা কর্মকর্তা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলটি ধুমরে মুচরে যায় ও ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে কালিহাতি ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্দার করে করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme