সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপু‌রে রুবেল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৫৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : সখীপুরে জ‌মি নি‌য়ে বিরোধের জের ধরে রুবেল (৩৬) হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন করেছে রুবেলের সহপাঠী, পরিবারবর্গ ও এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে সখীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে নিহত রুবেলের মা রাজিয়া আক্তার (৬৫), স্ত্রী মর্জিনা আক্তার, নিহত রুবেলের সহপাঠী মো. শাহাদত হোসেন, আবদুল করিম, আমিনুল ইসলাম, আক্কাস আলী, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় বি‌রোধপূর্ণ এক‌টি জ‌মি‌তে ঘর তোলাকে কেন্দ্র ক‌রে রু‌বে‌লের উপর হামলার ঘটনা ঘ‌টে। ওই হামলার পর রু‌বেল মারা যান। এ ঘটনায় ওই যুবকের ছোটভাই রাসেল আহমেদ বাদী হয়ে ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সখীপুর থানায় মামলা ক‌রেন।

মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, মামলার পরপরই আসামি লুৎফর রহমান ও তাঁর বাবা লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme