সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৬১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ঘাটাইল উপজেলা সাগরদিঘী আঞ্চলিক মহাসড়কের শহর গোপীনপুর চেচুয়াপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন মোটরসাইকেল চালক সাগরদিঘীর শোলাকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আসাদুল ইসলাম (২৮) ও শহর গোপীনপুর গ্রামের হারুন মুন্সির ছেলে ফরিদ উদ্দিন (২৫)। নিহত আসাদুল প্রাইম এশিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শেষ বর্ষের ছাত্র আর ফরিদ উদ্দিন একজন কোরআনের হাফেজ ও সাগরদিঘীর শোলাকুড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমামতি করেন।

প্রত্যক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় এক প্রতিবেশীর বিয়ের বর যাত্রীদের সঙ্গী হয়ে আসাদুল ও ফরিদ মোটর সাইকেল যোগে দাওয়াত খেতে যান। দাওয়াত খাওয়া শেষে বাড়ি ফেরার পথে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর-গোপীনপুর চেচুয়াপাড়া নামক স্থানে সন্ধ্যায় মোটরসাইকেল ও মুড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম। তিনি আরও জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme