সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৪০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের সন্তোষ বাগবাড়ী এলকার ফার্নিচার ব্যবসায়ী শামছুল হকের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

শুক্রবার সকালে সন্তোষ বাজারে এলাকাবাসী ও বাজার কমিটির আয়োজনে শামছুল হক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপি মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাজার করিটির উপদেষ্ঠা মাহমুদুল হক সানু, এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, বাজার কমিটির সভাপতি বাবু প্রদিব কুমার, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, ৯নং সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, ৮নং কাউন্সিলর মোহম্মদ আলী, নিহতর ভাই এডভোকেট শামীম আল মামুনসহ এলাকার গণ্যমান্য বেক্তিবর্গ।

বক্তারা বলেন, পূর্ব শক্রতার জেরে শামছুল হককে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাই হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাসির দাবি জানান। চারদিন হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অন্যথায় কঠোর থেকে কঠোতর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

উল্লেখ্য, গত রোববার রাত থেকে নিখোজ ছিল শামছুল হক। পরদিন সোমবার বিকেলে বক্ষব্যধি হসপিটালের সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে নিহতের ভাই এডভোকেট মো. শামীম আল মামুন বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme