সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা যুবদল

  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে পৌর এলাকার বেপারীপাড়া আইনুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা যুবদলের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এই কম্বল দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক, জেরা বিএনপির সদস্য রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহেল কাফি সাহেদ, সৈয়দ শাতিল, জাহিদ হোসেন মালা, তানভীর হোসেন সজল, সদর থানা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলামসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme