সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে এইচএসসি নবীন শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৫৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের এইচএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষে নবীন ছাত্রীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২ মার্চ) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. লুৎফর রহমান মতিন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য সেকান্দর আলী লেবু, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার প্রমুখ।

এসময় এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বাবুসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নবীন ও কলেজের সকল ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারি অধ্যাপক ধনঞ্জয় কুমার সেন।

বক্তারা বলেন, নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে অনেক ছাত্রী দেশের বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme