সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে সদর ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তরা বলেন, তত্বাবধায় সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহন করবে না। সরকার এক দলীয় শাসন কায়েম করে গনতন্ত্র ধ্বংস করে দিয়েছে। আজ দ্রব্যমূল্য জনগনের ক্রয় ক্ষমতার বাইরে। দ্রব্যমূল্যে বৃদ্ধিতে সাধারণ মানুষের জন-জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমুল্য জনগনের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবী জানান।

সমাবেশে প্রধান অতিথির ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্ঠা ও সাবেক সরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান।

জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় ও বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওযান শফিকুল ইসলাম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজগর আলী প্রমুখ।

এসময় বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, মহিলাদলসহ বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme