সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে কৃষক হত্যা দিবস পালিত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” শ্রোগানে ১৫ মার্চ টাঙ্গাইলের ঘাটাইলে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। ১৯৯৫ সালে বিএনপি সরকারের সময় সার কিনতে গিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত কৃষক শহীদ আতিকের কবরে কৃষকলীগের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে পুষ্পস্তবক অর্পন ও দোয়া করা হয়।

পরে উপজেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপত্বিত করেন, উপজেলা কৃষকলীগর আহবায়ক কেএম শফিকুল ইসলাম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার, যযুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী সিদ্দিকী, সাংগাঠনিক সম্পাদক সেতারুজ্জামান রিপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক এসএম শোয়েব রানা, দেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো: রুহুল আমীন আকন্দ হেপলু, উপজেলা কৃষকলীগের সদস্য রুহুল আমীন খানসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সদেস্য সচিব আবু বক্কক সিদ্দিকী। সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতার সময় ১৯৯৫ সালের ১৫ মার্চ সার কিনতে গেলে সারাদেশে নির্মমভাবে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। আর বর্তমান সরকার দেশের কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি পণ্যের উপর নানাভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে, যার ফলে দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme