সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এলেঙ্গা ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২
  • ৬৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা ক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ডের আলম সুপার মার্কেট থেকে শতাধিক পরিবারকে ঈদ সামগ্রীগুলো দেওয়া হয়।

লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবুল সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এলেঙ্গা ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, এলেঙ্গা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসেন জিয়া, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নাজিম উদ্দীন, আরাফাত কোচিং সেন্টারের পরিচালক শাহীনুর রহমান শাহীন, ডেফোডিলস স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইলের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, জমজম ডিপার্টমেন্ট স্টোরের মালিক রফিকুল ইসলাম, আমান সু-স্টোরের মালিক কামরুল ইসলাম, এলেঙ্গা সুমন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক সুশান্ত সাহা, অবসরপ্রাপ্ত সেনাসদস্য এমদাদ খান টিটু ও খালিদ হাসান ইমরান প্রমুখ।

ঈদ সামগ্রী হিসেবে পাঁচ কেজি চাউল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি মসুর ডাল, এক কেজি পেঁয়াজ, এক প্যাকেট দুধ ও সেমাই দেওয়া হয়। এগুলো পেয়ে অসহায় মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme