সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের ঝাড়ু মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি ও বিএনপি নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিতের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, সাবেক সহ-সভাপতি শাহনাজ খান নার্গিস, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার প্রমুখ।

সভায় জেলা ও শহর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme