বাসাইলে পিকআপের ধাক্কায় নারী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল-টাঙ্গাইল আঞ্চলিক সড়কে পিকআপের ধাক্কায় শাপলা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাপলা বেগম সদর উপজেলার ভাতকুড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী। আহতরা হলেন সদর উপজেলার ভাতকুড়া গ্রামের সাথী আক্তার(২৬) ও তারাবানু বেগম(৪৫) ।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইল থেকে পিকআপ গাড়িটি বাসাইলের দিকে যাচ্ছিল। পিকআপটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে তাদের তিনজনকে ধাক্কা দেয়। এ সময় শাপলা বেগম বিদ্যুৎতের খুঁটির সাথে মাথায় আঘাত পান। ঘটনাস্থলে তিনি মারা যান। তারা তিনজন সড়কের পাশ দিয়েই হাটছিলেন। গুরুত্বর আহত অবস্থায় অপর দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme