মধুপুরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় গরিব ও হতদরিদ্রের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা ডক্টর মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme