সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৫৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে ২নং মহিষমারা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী কাজী মোতালেব হোসেনকে বিজয়ী করতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬ জুন বিকেলে ইউনিয়নের গারোবাজারে এ কর্মীসভার আয়োজন করে মহিষমারা ইউনিয়ন আওয়ামী লীগ।

কর্মী সভায় মহিষমারা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাসুদ পারভেজ, যুগ্ন সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পিউ ফিলোমিনা ম্রং, উপজেলা আওয়ামী লীগের সদস্য যষ্ঠিনা নকরেক, যুবলীগ সভাপতি খন্দকার শিমুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহসীনুল কবীর। কর্মীসভায় বক্তারা নৌকার প্রার্থী কাজী মোতালেব হোসেনকে বিজয়ী করার জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme