সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে নানার বাড়ীতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মহিবুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের কুয়েত প্রবাসী মনির হোসেন মনিরের ছেলে মহিবুল্লাহ। বাবা দেশে ফেরার খবরে নানার বাড়ীতে বেড়াতে এসে মৃত্যু হয় তার।

সোমবার দুপুরে মধুপুর উপজেলার দিগরবাইদ বাজারে নানা আরশেদ আলীর চালের মিল ঘরের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত মহিবুল্লাহ’র নানী নুরজাহান ও পরিবারের স্বজনরা জানান, মধুপুর উপজেলার দিগরবাইদ গ্রামে শিশুটি তার নানা আরশেদ আলীর বাড়ীতে বেড়াতে আসে। দুপুরে সে বাজারে তার নানার চালের মিলের কাছেই ছিল। হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকালে ভয়ে মিলের ভিতরে দৌড়ে লুকাতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মহিবুল্লাহ’র মা রতœা ও খালা মর্জিনা বেগম জানান, ওর বাবা কুয়েত থেকে দেশের পথে রওনা দিয়েছেন। তিনি আসলে লাশ কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন বিপিএম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme