সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ব্যাবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় উদ্বুদ্ধকরণ ভ্রমন অনুুষ্ঠিত হয়েছে।

১০ জুন শুক্রবার মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর এলাকায় এ ভ্রমন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভ্রমন অনুষ্টানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নী, ফুলবাড়ীয়া উপজেলার উপ-সহকারী কৃষিকর্মকর্তা হারুন অর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন মধুপুরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এস এম নুরুল ইসলাম তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজু, লিটন, মোঃ সেলিম রেজা, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ফারক হোসেনসহ মধুপুর উপজেলার ৩০ জন সফল কৃষক। কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমনে ফুলবাড়ীয়ার অনন্তপুর এলাকার সফল কৃষক কাজীম উদ্দিন মাস্টারের ভিয়েতনামী বাউ-৩ জাতের মাল্টা বাগান পরিদর্শন করা হয়। উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে বক্তব্য রাখেন অনন্তপুর এলাকার সফল কৃষক কাজীম উদ্দীন, মধুপুরের সফল কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme