সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ট্রাক চালক মো. বাহাদুর আলী।

সোমবার ৪ জুলাই দুপুরে কালিহাতী পৌর এলাকার মুন্সিপাড়া হাটখোলা প্রাঙ্গণে কালিহাতী দক্ষিণ পাড়া গ্রামের ট্রাক চালক মো. বাহাদুর আলী সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মো. বাহাদুর আলী বলেন, গত ১৪ জুন মঙ্গলবার বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী শাহ আলমের স্বজন জুয়েল, নয়ন, আছর, লাল মিয়া, ভোলা, নাজমা, ফিরোজা, হাছনা, শাহনাজ, নাছিমা ও সোমলা আমার স্ত্রী তারাবানুর ওপর হামলা করে ও বাড়ি-ঘর ভাঙচুর করে। আমরা স্ত্রীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় স্ত্রী তারাবানুর ওপর হামলা ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনায় মামলা করতে পারি। এ অপরাধ ঢাকতে হামলার ঘটনার একদিন আগে ১৩ জুন সোমবার শাহ আলমের মেয়ে শাহানাজের শ্লীলতাহানির চেষ্টার মিথ্যা অভিযোগে ১৮ জুন আদালতে উদ্দেশ্য প্রণোদিত একটি মিথ্যা মামলা দায়ের করেন।
এসময় কালিহাতী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশিদসহ কালিহাতী দক্ষিণ পাড়া গ্রামের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme