সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে যৌনপল্লীতে চাল বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঈদ উল আজাহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার অংশ হিসেবে টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে যৌনপল্লীতে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি চাল বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, নারী মুক্তি সংঘের সভানেত্রী আকলিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

যৌনপল্লীর ৬০০ জন বাসিন্দার মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল পাওয়া ৬৫ বছরের সন্ধ্যা বেগম বলেন, ‘প্রায় ৫০ বছর ধরে এই পল্লীতে আছি। করোনা ছাড়া প্রশাসনের পক্ষ থেকে আমরা কোন সহযোগিতা পাইনি। অনেক সময় না খেয়ে দিন কেটেছে আমার। প্রশাসনের এই সহযোগিতা ঈদ আনন্দ আমার বেড়ে গেলো।‘

রেখা বেগম নামে অপর এক নারী বলেন, ‘জেলা প্রশাসক স্যার যে আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে চাল দিবে তা কখনো কল্পনাও করিনি। এই চাল পেয়ে আমার মতো অনেকের বিশাল উপকার হলো।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme