সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিক আনছার আলী’র বাবা হাসমত আলী প্রামানিকের দাফন সম্পন্ন

  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসমত আলী প্রামানিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

রোববার ২৪ জুলাই রাতে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি কামাড়পাড়া নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বাদ জোহর বাড়ির পাশে স্থানীয় একটি স্কুলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।

তাঁর জানাযায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, পৌর মেয়র মুহাম্মদ মণিরুজ্জামান বকল, থানার ভারপ্রাপ্ত কর্তকতা (ওসি) মো. চান মিয়া, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেয়।

এদিকে মরহুমের মৃত্যুতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ, টাঙ্গাইল প্রেসক্লাবসহ জেলার সকল প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme