কালিহাতীতে এনজিও কর্মীর লাশ উদ্ধার

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৫৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় পারভেজ (২৩) নামের এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ৩১ জুলাই সকাল ১০ টায় উপজেলার এলেঙ্গায় বাংলার মেলা সংস্থা (বিএমএস) এনজিও অফিসের দ্বিতীয় তলার একটি রুম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত পারভেজ টাঙ্গাইল সদর উপজেলার হিরাঘোটা গ্রামের বাহর আলীর ছেলে। তিনি ওই এনজিওর মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলার মেলা সংস্থা এনজিওর ম্যানেজার রেজাউল করিম রঞ্জু জানান, প্রতিদিন রাতে পারভেজ কাজ শেষে অফিস রুমে ঘুমান। সকালে অফিসে অন্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে রুমের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme