সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত, আহত তিন

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৫৩৬ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস ও কালিহাতীর এলেঙ্গা এলাকায় ঘটনা দুটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন পথচারী।

নিহত ওই নারীর নাম রাবেয়া খাতুন (৬০)। তিনি জেলার কালিহাতী উপজেলার দ্বিমুখা এলাকার রবি সেকের স্ত্রী। অপরদিকে সদর উপজেলার আশেকপুর এলাকায় নিহত হয়েছেন জনতা বেগম (৪৫)। তিনি মির্জাপুর উপজেলার নগর ভাতগ্রাম এলাকার আবু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ওই নারী পথচারী রাস্তা পাড় হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় আহত আরো তিন পথচারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলেঙ্গা ট্রাফিক পুলিশ বক্স ক্ষতিগ্রস্থ হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, আহত তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ওই নারীর মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীব বলেন, সদর উপজেলার আশেকপুর এলাকায় নিহত জনতা বেগমের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme