সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নদী ভাঙ্গণে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে নদী ভাঙ্গণ কবলিতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ আগস্ট উপজেলা বেলটিয়াবাড়ীর যমুনা নদীর পাথরঘাটে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেডের সি.এস.আর কার্যক্রমের আওতায় নদী ভাঙ্গণে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড ও এফবিসিসিআই এর পরিচালক এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য আবু নাসের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বেলটিয়াবাড়ী, আফজালপুর, আলীপুর, বাসুরিয়া এলাকার বন্যা ও যমুনা নদীর ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় ৮শ পরিবারের মাঝে উপহার সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, নগদ অর্থ, বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার বিতরণ করেন।

এসময় কালিহাতী সার্কেল এসপি শরিফুল হক, বঙ্গবন্ধু সেতু পূর্বথানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য আসলাম মিয়া, স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme