সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে নিয়ম অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৪০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, বড়চওনা বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফি, আমান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিদ্যুৎ অফিসের একটি তালিকায় দেখা গেছে গত দুই দিনে বড়চওনা এলাকায় গড়ে ১৪ থেকে ১৫ ঘণ্টা করে বিদ্যুৎ ছিল। প্রকৃতপক্ষে আমাদের এলাকায় দিন রাত মিলে ৩ থেকে ৪ ঘণ্টা করে বিদ্যুৎ থাকে। তাহলে বাকি বিদ্যুৎ কোথায় যায়? বক্তারা আরো বলেন, আমরা সরকারের নিয়মের বাইরে বিদ্যুৎ চাই না। সরকার অঞ্চল ভিত্তিক যে পরিমাণ বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দিয়েছেন সেটি স্থানীয় বিদ্যুত বিভাগ মানছেনা। এ সময় তারা সিডিউল অনুযায়ী বিদ্যুৎ দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (বাউবি) নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বলেন, আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি সঠিক বণ্টন করে সেই পরিমানই দিচ্ছি। এতে আমাদের কিছুই করার নেই।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme