সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৪১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় এক যুগ পর বড়সড় রাজনৈতিক কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি। এতে উজ্জীবিত তৃনমূল নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ২৫ আগস্ট দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ডস্থ সারাদেশে সার, গ্যাস, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বৃদ্ধি ও পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার বিচার দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়।

এরআগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল গিয়ে সমাবেশে যোগ দেয়। পরে বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড চত্ত্বর ঘুরে কর্মসূচী শেষ করে।

বিক্ষোভে অংশগ্রহণ করা তৃনমূল নেতাকর্মীরা জানান, দীর্ঘ কয়েক বছর পর বিএনপির নেতাকর্মীরা বড় বড় শোডাউনের মাধ্যমে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এমন সমাবেশ করায় নেতাকর্মীরা উজ্জীবিত।

এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফা, সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলু, সাবেক পৌর মেয়র আব্দুল খালেক মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব খায়রুল ইসলাম খান, বিএনপি নেতা শাহজাহান কবির লিটন ও নুরে আলমসহ যুবদল, কৃষকদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme