সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৬১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে গোসলে নেমে স্বার্থক দাস নামে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার ২৬ আগস্ট দুপুরে উপজেলার হাতিয়া গ্রামের এলংজানী নদীতে শিশুটি নিখোঁজ হয়।

নিখোঁজ শিশু উপজেলার হাতিয়া দক্ষিণ পাড়ার বল্টু দাসের ছেলে স্বার্থক দাস (৯)। সে হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরে স্বার্থক দাস ও সুন্দর সূত্রধর সহ ৪ জন শিশু একসাথে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে স্বার্থক দাস ও সুন্দর সূত্রধরকে ভাসিয়ে নিয়ে যায়। এসময় সুন্দর সূত্রধর সাঁতরিয়ে তীরে ফিরে আসে। স্বার্থক দাস পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম ১ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে তার কোন সন্ধ্যান পায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার মো: মহিদুর রহমান জানান, খবর পেয়ে তারা একটি ডুবুরী ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। এক ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়েও শিশুটির সন্ধ্যান পাওয়া যায়নি। তাদের ধারণা নদীর স্রোতে শিশুটি ভাটিতে ভেসে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme