সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে শিশুর লাশ উদ্ধার

  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে গোসলে করতে নেমে নিখোঁজের দুইদিন পর স্বার্থক দাস নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার ২৮ আগস্ট সকালে উপজেলার এলেঙ্গা পৌর শহরের মহেলা পৌলি নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। স্বার্থক (৯) উপজেলার হাতিয়া দক্ষিণ পাড়ার বল্টু দাসের ছেলে। সে হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে স্বার্থক দাস ও সুন্দর সূত্রধর সহ ৪ জন শিশু একসাথে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে নদীর প্রবল গ্রোতে স্বার্থক দাস ও সুন্দর সূত্রধর ভাসিয়ে নিয়ে যায়। এসময় সুন্দর সূত্রধর সাঁতরিয়ে তীরে ফিরে আসে। স্বার্থক দাস পানির গ্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম ১ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধান না পেয়ে তারা উদ্ধার অভিযান সমাপ্ত করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পুলিশের এসআই প্রদীব চন্দ্র দাস জানান, সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme