বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ভূঞাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ্যদের মাঝে খাবার বিরতণ করা হয়েছে।

বুধবার ৩১ আগস্ট দুপুরে পৌর শহরের ডাকবাংলো চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মবকুল হোসেন খোকার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আয়ুব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, গোপালপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ সিটি, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস সরুজ্জামান, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, অলোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াজেদা সালাম পপিসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme