সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পুলিশি বাধার মুখে টাঙ্গাইলে বিএনপির দুই পক্ষের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে গুলি করে হত্যার প্রতিবাদে পুলিশি বাধায় টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমাবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই পুলিশি বাধার মুখে সংখিপ্ত প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন। বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফরহাদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, শাহীন আকন্দ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, সদস্য সচিব আব্দুর রউফ, শহর বিএনপির সদস্য সচিব ইজাজুল হক সবুজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির অপর পক্ষ শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক বক্তৃতা করেন। এসময় জেলা বিএনপির একাংশ ও পদবঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme