সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহন এবং দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার ট্রাক অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আয়নাল হক রকিবের সঞ্চালনায় ও হাফিজ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, নব নির্বাচিত চেয়ারম্যান মহি উদ্দিন, ফুলবাগচালা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফরিদ আলী, আলোকদিয়া ইউনিয়নরে নব নির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ খান সিদ্দিক, নব নির্বাচিত ইউপি সদস্য মসলিম উদ্দিন, আশ্রা বাজার বণিক সমিতির সভাপতি খাইরুল ইসলাম ও আশ্রা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নূরুল আমীনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে মহিষমারা ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল মোলেব এর দায়িত্ব থাকাকালীন সময়ের সকল হিসাব ও পরিষদের সকল জিনিসপত্র নব নির্বাচিত চেয়ারম্যান মহি উদ্দিনের কাছে অর্পণ করে দেন। এসময় মহিষমারা ইউনিয়নের নব নির্বাচিত সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ জুন মহিষমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের প্রত্যক্ষ ভোটে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme