সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: “সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমের সামনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে পাট বীজ উৎপাদনকারী প্রকল্পভূক্ত ১১৪ জন পাট চাষীদের মাঝে বিনামূল্যে প্রত্যায়িত পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সি.এ আবুল কালাম আজাদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme