মধুপুরে হেরোইনসহ গ্রেফতার ২

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)।

১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইল ডিবি পুলিশের (দক্ষিণ) অফিসার ইনচার্জ মো: দেলওয়ার হোসেনের দিক নির্দেশনায় মধুপুর উপজেলার পুন্ডুরা (শেওরাতলা) এলাকায় এসআইমোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ নুরুজ্জামান, কনস্টেবল মোঃ কামরুজ্জামান, মোঃ আজাহারুল ইসলাম, মোঃ মফিজুর রহমান, মোঃ আতাহার আলী, দ্বীপক কুমার সরকার এবং নারী কনস্টেবল মৌসুমী আক্তার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme