সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চাকুরি একযোগে জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি একযোগে জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

১৭ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে লিখিত বক্তব্য প্রদান করেন- শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এ কে এম আব্দুল আউয়াল। এসময় তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি স্কুল, স্কুল ও মাদ্রাসা জাতীয়করণের ঘোষনা না দিলে আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক ৫ অক্টোবর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মহা অবস্থান ধর্মঘট শুরু করবো।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- শিক্ষক কর্মচারী ঐক্যজোট টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মিঞা, বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, বাশিস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদেরসহ অনান্য শিক্ষক নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme