সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও আইনজীবী রফিকুল ইসলামের ইন্তেকাল

  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিশিষ্ট আইনজীবী ও কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক আজ ২৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টায় জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বাদ আছর বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, বিশিষ্ট রাজনীতিবিদ মুরাদ সিদ্দিকী, মরহুমে দীর্ঘবছরের আইনজীবী সহকর্মী টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের শ্রেনি পেশার মানুষ মরহুমের আকুর টাকুর পাড়া শিমুলতলী রোডের বাসায় এক নজর দেখার জন্য ছুটে আসেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme