সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৪৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী আমন ধানের জাত বিনা ধান-১৬ এর সম্প্রসারণের লক্ষ্যে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৬ আক্টোবর দুপুরে উপজেলার মুশুদ্দি দক্ষিণ পাড়া গ্রামে এ মাঠ দিবস ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিনা উপকেন্দ্র জামালপুরের এসও শামীম আকরামের সঞ্চালনায় মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হাসান।

মাঠ দিবেস প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিনা ম্যানেজম্যান্ট বোর্ড ময়মনসিংহের সদস্য ও ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহা পরিচালক ড. মো: মোফাজ্জল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার, উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তা ফরিদ আহমেদ, মুশুদ্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ও কৃষক সোহরাব আলী প্রমূখ। আলোচনা সভা শেষে কৃষক ও কৃষাণীদের মাঝে সরিষার বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১২০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme