সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বেতন বৃদ্ধির দাবীতে শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে চাকুরী স্থায়ীকরণ, বেতন বৃদ্ধিসহ ব্যাংকের মাধ্যমে বেতনের দাবীতে মানববন্ধন করেছে বিএডিসি খামারে কর্মরত সকল শ্রমিকরা।

শুক্রবার ৪ নভেম্বর সকালে মধুপুরের কাকরাইদে বিএডিসি খামারে ও ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। মানববন্ধনে বক্তব্যে রাখেন, মধুপুর বিএডিসি কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বীজ প্রক্রিয়াজাতকরণ কারখানা ও সংরক্ষণ ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তরা তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরে মাননীয় কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রী নিকট জোরহস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন চলাকালে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme