সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করটিয়া আবেদা খানম গার্লস স্কুল কমিটির নির্বাচনে জাল ভোটের অভিযোগ

  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৪৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া আবেদা খানম গার্লস হাই স্কুলের অভিভাবক সদস্য পদে নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে দুপুর ১২ টার দিকে ২ জন ভোটার ভোট দিতে গেলে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা বলে আপনার ভোট হয়ে গেছে। ভোট দিতে না পেরে ওই ভোটারা প্রতিবাদ করতে থাকেন। একপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষক মো. জিন্নাহ মিয়া, সৈয়দ মাজেদুল আলম নাঈম ও আলমগীর সিকদার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

নির্বাচনে ১ হাজার ৩০৪ জন জন ভোটার ভোট প্রয়োগ করেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে পুলিশ সদস্যদের বিদ্যালয়ে মোতায়েন রাখা হয়েছিল। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সদস্য প্রার্থীরা হলেন- ১ নং ব্যালটে আশিষ কুমার সাহা, ২ নং ব্যালটে এমদাদুল হক এনামুল, ৩ নং ব্যালটে মো. ফেরদৌস ও ৪ নং ব্যালটে শফিকুল ইসলাম শফি। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রোকেয়া খাতুন।

ভোট দিতে না পারা খাকজানা গ্রামের মো. শামীম নামের এক ভোটার আক্ষেপ করে বলেন, আমি একজন রিকসা চালক। কাজ বাদ দিয়ে ভোট দিতে এসেও আমি আমার ভোটটি দিতে পারলাম না।

নির্বাচন পর্যবেক্ষক সৈয়দ মাজেদুল আলম নাঈম বলেন, জাল ভোটের শিকার হয়েছেন ২ জন ভোটার। কে বা কারা তাদের ভোট দিয়ে গেছেন। বিষয়টি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে এখনও এর কোন সমাধান হয়নি।

জাল ভোটের বিষয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রোকেয়া খাতুন জানান, ভোটারদের সনাক্ত করবে প্রার্থীদের এজেন্ট। আমরা তো ভোটারদের চিনিনা। এরপর এমন ঘটনা যেন না ঘটে সেজন্য আরো সর্তকতা অবলম্বন করা হবে।

অন্যদিকে, এই নির্বাচনকে কেন্দ্র করে শনিবার বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে বলে জনিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ দিলিপ কুমার পাল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme