সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৪৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার ১৪ নভেম্বর সকালে উপজেলার সাগরদীঘি-গারোবাজার সড়কের মুরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই মোটরসাইকেল আরোহী। নিহতের নাম রহিম বাদশা (২৫)। তিনি মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের টিক্কার বাজার এলাকার ময়েজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে রহিম বাদশা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়। পরে সানবান্ধা এলাকায় আসলে বিপরীত দিক থেকে একটি বালুবাহি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নের সানবান্ধা ইকো ফ্রেন্ডস গ্রীন ব্রিকস কোম্পানিতে কর্মরত ছিলেন।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আতোয়ার রহমান জানান, ঘাতক গাড়িটি আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme