সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিক এহসানুল হক শাহীনের মৃত্যু বার্ষিকী পালন

  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এহসানুল হক খান শাহীনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শাহীনের স্মৃতিচারণ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি কামরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, শাহীনের ভাই একরামুল হক খান তুহিন প্রমুখ। এ সময় শাহীনের পরিবারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্র্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আকুর টাকুর পাড়া মৌলভীবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাহবুবুর রহমান খান দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, এহসানুল হক খান শাহীন দৈনিক আমাদের সময় ও ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি ছিলেন। অত্যন্ত সহজ সরল ব্যক্তি হিসেবে সুপরিচিত শাহীন ২০১৬ সালের ৩০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকালে প্রয়াণে পরিবার, আত্মীয় স্বজন ও টাঙ্গাইলের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme