সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে প্রস্তুতিমুলক সভা

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ৫ ডিসেম্বর দুপুরে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রস্তুতিমুলক সভায় প্রথমে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি, ওসি তদন্ত মুরাদ হাসান সহ বিশিষ্ট মুক্তিযোদ্ধা বৃন্দ, সকল সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং বিভিন্ন দিগ-নির্দেশনা মুলক মুক্ত আলোচনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme